ব্রেকিং নিউজ, নতুন যে বার্তা দিল আওয়ামী লীগ!

Image
  ব্রেকিং নিউজ, নতুন যে বার্তা দিল আওয়ামী লীগ! আগামী এক মাসের মধ্যে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, 'আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি।' ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছাড়িয়ে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন। নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা। তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।'আও...

মায়ের মৃত্যুতেও দেশে আসলেন না এস আলম

 মায়ের মৃত্যুতেও দেশে আসলেন না এস আলম


ব্যাংক খাতে ব্যাপক কারসাজির জন্য বহুল আলোচিত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৯২) মৃত্যুবরণ করেছেন। চেমন আরা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রোববার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকালে সাইফুল আলম মাসুদের মায়ের মরদেহ হেলিকপ্টার যোগে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। কিন্তু সাইফুল আলম মাসুদ জানাজায় অংশ নিতে আসেননি।


প্রয়াত চেমন আরা বেগম ৭ ছেলে ও ৫ মেয়ের জননী। দ্বিতীয় ছেলে সাইফুল আলম মাসুদ এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং দেশের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী।


গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপ লক্ষাধিক কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সাইফুল আলম মাসুদসহ তার পরিবারের অন্য সদস্যরা সিঙ্গাপুরের নাগরিক এবং তার ৪ ভাইসহ তারা সেখানেই অবস্থান করছেন।

Comments

Popular posts from this blog